Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে পারিবারিক বিরোধে যুবক নিহত অভিযুক্ত দম্পতিসহ তিনজন আটক

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার চর গুল্যাখালী এলাকার পানি বেপারী বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমি–খেত ও লাউগাছ কাটাকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে সাব্বিরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাব্বির চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার মো. লিটনের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতি আব্দুর সোবহান শামীম (৩০), ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩) কে আটক করে। পরে আরও একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনরা দ্রুত ও স্বচ্ছ বিচার দাবি করেছেন। তারা মনে করছেন, সামান্য পারিবারিক বিরোধ ও জমি–ফসল নিয়ে বিবাদ ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে,যা রোধে সচেতনতা ও আইনি পদক্ষেপ জরুরি।

পুলিশ গণমাধ্যমকে বলছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তদন্তের ভিত্তিতে সকলকে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে পারিবারিক বিরোধে যুবক নিহত অভিযুক্ত দম্পতিসহ তিনজন আটক

প্রকাশিত: 09:06:59 am, Thursday, 27 November 2025