Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

কবিরহাট উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘরে ঢুকে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ আরাফাত ইসলাম ওরফে সাকিব (১৮)–কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, আটক আরাফাতকে ওই তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে তরুণীর একই উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী তাঁর খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। ফলে তরুণী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এ সুযোগে প্রতিবেশী তরুণ আরাফাত ইসলাম বেশ কিছুদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন।

তরুণী থানায় করা এজাহারে উল্লেখ করেন, সোমবার রাতে বসতঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করেন আরাফাত। একপর্যায়ে দরজা খুলে দিলে তিনি ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে আরাফাতকে আটক করেন এবং পরে তাঁকে কবিরহাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, “আরাফাত বেশ কিছুদিন ধরে তরুণীকে উত্ত্যক্ত করছিল। সর্বশেষ রাতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

প্রকাশিত: 02:29:21 pm, Tuesday, 2 December 2025