Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

ওমানে ২০ লিটার দুধ দিয়ে গোসল, প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই নোয়াখালীর যুবকের

ওমানে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে প্রেম ও জুয়ার আসক্তি ছাড়ার শপথ নিয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার দুই প্রবাসী যুবক। তারা হলেন নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব।

জানা যায়, দীর্ঘদিন ধরে তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে জড়িয়ে পড়েছিলেন এই দুই যুবক। এতে তাদের উপার্জিত অর্থের একটি বড় অংশ অপচয় হতো বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা ঋণ করে তাদের বিদেশে পাঠালেও তারা নিয়মিত পরিবারকে অর্থ সহায়তা করতেন না বলে জানিয়েছেন সহকর্মীরা।

প্রবাসী ইউসুফ আলী জানান, সম্পদ ও সাকিবসহ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একই কর্মস্থলে ওমানে কাজ করেন। সহকর্মী ও রুমমেটরা বারবার বোঝানোর পরও তারা জুয়া ও প্রেমের আসক্তি থেকে বের হয়ে আসতে পারছিলেন না। সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করার পর বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে রুমমেটদের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে সম্পদ ও সাকিবকে জুয়া, তাস খেলা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার শপথ করানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্পদ ও সাকিব বলেন, অতীতে তারা ভুল পথে চলেছেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় থেকেই তারা এই শপথ নিয়েছেন।

ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না বলেও জানান তারা।
এ সময় তারা নিজেদের সংশোধনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

ওমানে ২০ লিটার দুধ দিয়ে গোসল, প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই নোয়াখালীর যুবকের

প্রকাশিত: 11:53:24 am, Tuesday, 16 June 2026