পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদয় এইড ফাউন্ডেশন জানায়, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


কামরুল হাসান রুবেল- 
























