Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

আমেরিকা প্রবাসীর স্ত্রীর রহস্যজনক নিখোঁজ, থানায় জিডি; তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শপিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর এক আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে তার সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী স্বামী।

পরিবার সূত্রে জানা গেছে, আমেরিকা প্রবাসী মো. রুবেলের বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বুর গ্রামের মোল্লাবাড়িতে। তার স্ত্রী নুসরাত জাহান জেনী (২৪) কয়েকদিন আগে বাবার বাড়ি বারগাঁ ইউনিয়নের মকিল্লা বড়বাড়ি এলাকায় বেড়াতে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুলাই শপিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের দাবি, সজীব নামে এক যুবকের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি তার সঙ্গেই চলে গেছেন বলে তাদের সন্দেহ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অভিযুক্ত সজিব,ছবিতে।

পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার সময় নুসরাত জাহান জেনী নগদ অর্থ ও উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।

মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা জাকির হোসেন টিপু সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অন্যদিকে, স্ত্রীকে খুঁজে পেতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রবাসী স্বামী মো. রুবেল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুসরাত জাহান জেনীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নোট: এ প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো পরিবারের দাবির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত তথ্যের ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

আমেরিকা প্রবাসীর স্ত্রীর রহস্যজনক নিখোঁজ, থানায় জিডি; তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: 07:46:53 pm, Monday, 13 July 2026