Dhaka , Monday, 30 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে বড় বোনের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি অধরা, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ fa fa-square কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে রাতভর পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে মারকাযুত তাক্বওয়া মাদরাসার আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে মধ্যরাতে আগুন-ককটেল, সড়কে গাছ ফেলে আ. লীগের অবরোধ! fa fa-square নোয়াখালীতে হয়রানিমূলক মামলায় সর্বস্বান্ত শিক্ষক পরিবার, মানবেতর জীবনযাপন fa fa-square কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতার বিএনপিতে যোগদান, fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার,

কোম্পানীগঞ্জে রাতভর পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯) এবং চরফকিরা এলাকার ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাঁদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে বড় বোনের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি অধরা, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ

কোম্পানীগঞ্জে রাতভর পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: 12:54:58 pm, Sunday, 29 November 2026