Dhaka , Wednesday, 25 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও পরিবারের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে fa fa-square সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকার ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ fa fa-square কবিরহাটে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর fa fa-square আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ফখরুল ইসলাম এমপির fa fa-square সাংবাদিকদের বিপদে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান, আটক ২৭ fa fa-square কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফখরুল ইসলামের ঝটিকা পরিদর্শন, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা fa fa-square জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ fa fa-square কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নোয়াখালী বিএনপির ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা fa fa-square মাগরীব এর নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না। বালির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দলিল লেখক মাইন উদ্দিনের,

কবিরহাটে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সিঁড়ির নিচে আটকে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়।

দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে পানির ওপর ভেসে উঠতে না দেখে তার দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এদিকে, ১১ বছর বয়সী স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও পরিবারের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে

কবিরহাটে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

প্রকাশিত: 05:37:45 am, Wednesday, 25 November 2026