Dhaka , Saturday, 21 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন fa fa-square সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল, ব্যাহত সরকারি সেবা fa fa-square নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন, জানালার গ্লাস ভাঙচুরের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠিত fa fa-square হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ fa fa-square বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে নবান্ন পিঠা উৎসব, প্রদর্শিত হলো ৫৯ ধরনের পিঠা fa fa-square থাইল্যান্ডে চিকিৎসাধীন বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব fa fa-square কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা,

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে গ্রাহক, তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত হোমল্যান্ড হাউজিংয়ের ৩ নম্বর প্রকল্প ‘হোমল্যান্ড বারাক রেসিডেন্স’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ প্রকল্পের চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হোমল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ মাকসুদ জামিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের সাবেক আমির মাওলানা মোশাররফ হোসেন, বর্তমান আমির এবিএম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, সগির, আল হারুন, সংসদ সদস্যের সহধর্মিণী জোসনা আরা বেগম এবং আবাসন ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হোমল্যান্ড হাউজিংয়ের গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান। পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার পরিবেশ।

আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের সুসম্পর্ক গড়ে তোলা, গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সবাইকে নিয়ে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠিত

প্রকাশিত: 11:15:13 am, Friday, 20 November 2026