Dhaka , Sunday, 8 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন fa fa-square নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এলো ছাত্ররাজনীতির নতুন বার্তা fa fa-square কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square সাফল্যের হ্যাটট্রিক! তৃতীয়বার জাতীয় পুরস্কার পেল বসুরহাট ব্যবসায়ী সমিতি fa fa-square কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম fa fa-square নোয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, যুবদল নেতা বহিষ্কার fa fa-square নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, fa fa-square কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর fa fa-square ৭ নভেম্বর উপলক্ষে নোয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৮ নভেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার বটতলায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।

সমাবেশে বক্তব্য দেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 02:06:19 pm, Sunday, 8 November 2026