Dhaka , Friday, 30 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ কেজি মাছ ও অবৈধ জাল উদ্ধার, ৫ জেলের জরিমানা fa fa-square সোনাইমুড়ীতে দেশীয় বন্দুক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ফ্ল্যাটবাড়ি দখল ও হামলার অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে fa fa-square প্রতারণা করে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে, রাঙ্গুনিয়ার যুবক আশরাফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি- fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ কেজি মাছ ও অবৈধ জাল উদ্ধার, ৫ জেলের জরিমানা

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে প্রায় ৩০ কেজি ইলিশ ও পোয়া মাছ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে জরিমানা করা হয়। পাঁচ জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।

অভিযানে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা প্রায় ৩০ কেজি ইলিশ ও পোয়া মাছ স্থানীয় একটি এতিমখানায় খাবার হিসেবে বিতরণ করা হয়েছে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, নোয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ কেজি মাছ ও অবৈধ জাল উদ্ধার, ৫ জেলের জরিমানা

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ কেজি মাছ ও অবৈধ জাল উদ্ধার, ৫ জেলের জরিমানা

প্রকাশিত: 07:15:55 pm, Thursday, 29 October 2026