Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর কাঠপট্টি এলাকায় তাঁর বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে সোনাপুর কাঠপট্টি এলাকার মুক্তার বাড়ির পাশে অবস্থিত সাদ্দাম হোসেনের বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম নুর জাহান বেগম।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: 01:25:44 pm, Wednesday, 28 October 2026