Dhaka , Thursday, 12 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা fa fa-square মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, নোয়াখালীতে কৃষিজমিতে বাড়ছে বসতি fa fa-square সরকারি রাস্তা কি কারও ব্যক্তিগত সম্পত্তি? বসুরহাট পৌরসভা জুড়ে অবৈধ দখল ও নির্মাণসামগ্রীতে জনদুর্ভোগ fa fa-square সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন fa fa-square কোম্পানীগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে fa fa-square কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন পারভেজ,

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, একই দিনে উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশের মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার।

পোনা অবমুক্তকালে সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, মৎস্য খাতের সম্প্রসারণ, স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

প্রকাশিত: 05:33:15 pm, Sunday, 20 September 2026