Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদক ব্যবসা, সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ। মাদকসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করতে থানার সামনে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’।

সাধারণ মানুষ নাম প্রকাশ না করে বা নিরাপদে এ বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নাম-ঠিকানা ও তথ্য লিখিতভাবে দিতে পারছেন।

জানা গেছে, গত মঙ্গলবার থানায় এ বক্স স্থাপন করা হয়। এখন থেকে উপজেলার যেকোনো ব্যক্তি নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে মাদক সংক্রান্ত তথ্য লিখে এই বক্সে জমা দিতে পারবেন।

তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।পরিচয় প্রকাশের ঝুঁকি ছাড়াই মাদক সংশ্লিষ্টদের তথ্য পুলিশকে জানানোর সুযোগ থাকায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে। মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বানে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

প্রকাশিত: 06:25:44 am, Sunday, 13 September 2026