Dhaka , Thursday, 10 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন fa fa-square নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালী-৫ আসন কি সিঙ্গাপুর হচ্ছে, নাকি ক্যামেরুন? fa fa-square ধর্ষণ বাড়ছে;আমরা কি শুধু অপরাধীর শাস্তিই চাই? fa fa-square নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিককে হাত-পা ভেঙে পঙ্গু ও হত্যার হুমকির অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে জমিতে বালু ভরাটে বাধা, ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, fa fa-square ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মোঃ নুরুল আনোয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা মাসিক কল্যাণ সভায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

১৮ মাসের মেয়েকে রেখে নোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 09:13:12 am, Thursday, 10 September 2026