Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজারীহাট চৌরাস্তার উত্তর পাশে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেকের বড় ছেলে এবং আমেরিকা প্রবাসী আবদুল হালিমের তালাবদ্ধ বাড়িতে গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আবদুল হালিম জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয়ে এর আগে থানায় কেউ অবগত করেননি। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বীর মুক্তিযোদ্ধার পরিবারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

নোট: অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: 07:20:46 am, Wednesday, 9 September 2026