Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বিষয়টি জানাজানি হয়।

আটক মাওলানা মোবারক হোসেন এমরান উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়লে তার বাবা-মা বিষয়টি নিয়ে তাকে বকাঝকা করেন। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

একপর্যায়ে শিশুটি তার পরিবারের কাছে মাদ্রাসা শিক্ষক মাওলানা মোবারক হোসেন এমরানের বিরুদ্ধে গত পাঁচ থেকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে সুধারাম থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষক নিজের বাসায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। পরিবারের অভিযোগ, শিক্ষক সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোট: ভুক্তভোগী শিশুর পরিচয় গোপন রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: 08:13:19 pm, Tuesday, 8 September 2026