Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

নির্দেশনা অনুযায়ী, রাত ১২টার পর ফার্মেসি ও জরুরি ওষুধের দোকান ছাড়া উপজেলার সব ধরনের দোকানপাট, চা-স্টল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে কবিরহাট থানা-পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও জরুরি চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় শুধুমাত্র ফার্মেসি ও জরুরি ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার সুযোগ থাকবে।

রাতের আড্ডা ও অপ্রয়োজনীয় ঘোরাঘুরি নিষেধ
রাত ১২টার পর উপজেলার বিভিন্ন বাজার, সড়ক ও মোড়ে অহেতুক আড্ডা, জটলা, কিশোর গ্যাংয়ের আনাগোনা এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

একই সঙ্গে রাত ৮টার সরকারি নির্দেশনার বিষয়টিও সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর ফার্মেসি ছাড়া অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখলে কিংবা অহেতুক জটলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ানো হয়েছে নৈশকালীন টহল
নৈশকালীন নিরাপত্তা জোরদার করতে পুরো উপজেলায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে চারটি টহল টিম উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিশেষ অভিযানও আরও জোরদার করা হয়েছে।

পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিক ও সচেতন ব্যবসায়ীরা। তাদের মতে, রাতের বেলায় দোকানপাট ও অপ্রয়োজনীয় আড্ডা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশের নিয়মিত টহল জোরদার করা হলে চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

থানা সূত্র জানায়, উপজেলাবাসীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’

প্রকাশিত: 08:55:36 am, Tuesday, 8 September 2026