Dhaka , Monday, 7 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টার, fa fa-square সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞাত গন্ধ, জ্ঞান হারাল ২৫ শিক্ষার্থী fa fa-square কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া fa fa-square কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী fa fa-square জমি বিরোধ নিষ্পত্তির আশ্বাসে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে fa fa-square অসুস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ নিন, কোম্পানীগঞ্জের ইউএনও কে আবেগঘন আহ্বান মুক্তিযোদ্ধা সন্তানের, fa fa-square ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, চড়া দামে বিক্রি fa fa-square নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ fa fa-square সেনবাগে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাবেদ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর (কালা মিয়ার বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অভিযানকালে মো. জাবেদ হোসেনের বসতঘরের শয়নকক্ষের তোষকের নিচে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি লোহা ও কাঠ সংযুক্ত পাইপগান, একটি কার্তুজ এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাবেদ হোসেন বিষ্ণুপুর (কালা মিয়ার বাড়ি) এলাকার মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টার,

সেনবাগে পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: 11:50:34 am, Monday, 7 September 2026