Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

সরকারকে আর সময় দিতে চান না খসরু

এই সরকারকে আর সময় দেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে, ভোট ডাকাতি ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি একাংশ আয়োজিত এক আলোচনা সভায় মোবাইলে যুক্ত হয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ তাদের দেয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায়। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। সরকার কিছুদিন আগে ঢাকা-৫ আসনে ভোট ডাকাতি করেছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করেছে। এখন উত্তরায় (ঢাকা-১৮ উপনির্বাচন) ভোট ডাকাতির প্রস্তুতি চলছে। সেখানে ইতোমধ্যে দুর্বৃত্তরা বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর বসে থাকলে হবে না।’

খসরু বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে মুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে।’

ঢাকা-১৮ উপনির্বাচনের দিকে জনগণকে চোখ রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একটি নির্বাচিত সরকার আমরা দেখতে চাই। একটি নির্বাচিত সংসদ আমরা দেখতে চাই। এই অনির্বাচিত সরকার বছরের পর বছর দেশ চালিয়ে যাচ্ছে। জনগণকে বাইরে রেখে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে তারা দেশ চালিয়ে যাচ্ছে। আর সেটা চালাতে একটা ভয়-ভীতি পরিস্থিতি তৈরি করেছে।’

তিনি বলেন, ‘এই সরকারকে আর সময় দেয়া যাবে না। উত্তরায় ভোট চলছে। আপনার চোখ রাখুন উত্তরা ভোটের দিকে। সেখানে যদি ভোট ডাকাতি হয়, তাদের প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিভাগীয় সম্পাদক হালিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

সরকারকে আর সময় দিতে চান না খসরু

প্রকাশিত: 10:05:46 am, Monday, 26 October 2020