Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে সচিবকে স্মারকলিপি 

বৃহত্তর নোয়াখালীর রেল সেবার মানোন্নয়ন, নতুন ট্রেন চালু, বিদ্যমান ট্রেনের সময়সূচি পরিবর্তন, যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং রেল অবকাঠামোর আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামকে স্মারকলিপি দিয়েছে নোয়াখালীবাসীর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীবাসীর পক্ষে রেল মন্ত্রণালয়ের সচিবের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে ঢাকা-নোয়াখালী রুটের আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের অব্যবস্থাপনা ও সময়সূচির অসঙ্গতি দূর করা, ট্রেনে চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধে যাত্রী নিরাপত্তা জোরদার, চৌমুহনী রেলওয়ে স্টেশন আধুনিকায়ন ও রি-মডেলিং, চৌমুহনী-লক্ষ্মীপুর রেললাইন ডাবল লাইনে উন্নীতকরণ এবং সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দফতর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হৃদয় হোসেন এবং নোয়াখালী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক হামিদ রনি।

স্মারকলিপিতে বলা হয়, একসময় নোয়াখালীতে লোকাল ট্রেন চলাচল করত। রাতের বেলায় ঢাকা-নোয়াখালী রুটে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ও ‘ঢাকা এক্সপ্রেস’ নামে লোকাল ট্রেন চলাচল করায় নিম্নআয়ের মানুষসহ সাধারণ যাত্রীরা স্বল্প খরচে ব্যবসায়িক ও দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের সুযোগ পেতেন। বর্তমানে এসব ট্রেনের সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

নোয়াখালীবাসীর পক্ষ থেকে স্মারকলিপিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সেবার মানোন্নয়ন, লাকসাম-নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী-লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন, সোনাপুর-চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী-ফেনী-চট্টগ্রাম রেল যোগাযোগ শক্তিশালীকরণ, নোয়াখালী রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উন্নয়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার এবং নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী আঞ্চলিক রেল নেটওয়ার্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।

একই সঙ্গে নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “নোয়াখালীর ট্রেন সমস্যা নিয়ে আমরা অবগত আছি। বর্তমানে আমাদের ইঞ্জিন সংকট রয়েছে। এ সংকট কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু করা হবে। নোয়াখালীর মতো একটি জেলায় ট্রেন দিতে না পারা আমাদের জন্য লজ্জার বিষয়।”

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে উপকূল এক্সপ্রেস যে সময়ে চলাচল করছে, তা যাত্রীবান্ধব নয়। সময়সূচি যথাযথ না থাকায় ট্রেনটি প্রায় প্রতিদিনই তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। পাশাপাশি ট্রেনে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

উপকূল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, “উপকূল এক্সপ্রেসের টাইম সিডিউল পরিবর্তনের বিষয়ে আমরা চেষ্টা করছি। কোন সময় নির্ধারণ করলে জেলাবাসীর জন্য সুবিধা হবে, সে অনুযায়ী সময়সূচি করার চেষ্টা চলছে।”

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, চৌমুহনী রেলওয়ে স্টেশন রি-মডেলিং ও আধুনিকায়নসহ সামগ্রিক উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

এদিকে নোয়াখালীর রেলের বিভিন্ন সমস্যা সম্পর্কে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১ অধিশাখা) খালেদা আক্তার এনডিসিকেও অবহিত করা হয়। তিনি বলেন, “নোয়াখালীর রেলের সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি।” এসব সমস্যা সমাধানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নামজুল ইসলামকে বিষয়গুলো অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রতিনিধিদল আশা প্রকাশ করে, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে বৃহত্তর নোয়াখালীর মানুষের রেল যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে সচিবকে স্মারকলিপি 

প্রকাশিত: 03:16:21 am, Wednesday, 2 September 2026