Dhaka , Wednesday, 2 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে সচিবকে স্মারকলিপি  fa fa-square সেনবাগে সাবেক নৌবাহিনী সদস্যের মোবাইল চুরি, প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনের ছবি শনাক্ত fa fa-square নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, আটক ১ fa fa-square নোয়াখালীতে ১,২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক fa fa-square হাতিয়া প্রাথমিক শিক্ষা অফিসে স্মারক জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ fa fa-square সভা হয়, সিদ্ধান্ত হয়—সমাধান আসে না: সমস্যার ভারে নাকাল কোম্পানীগঞ্জ! fa fa-square নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা fa fa-square কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ fa fa-square কোম্পানীগঞ্জ,বসুরহাটে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই,

নোয়াখালীতে ১,২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২৩২টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন (৩৪) এবং চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের অহিদুল্লাহর ছেলে জাবেদ আলম (২৮)। আটক অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একলাশপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৮০০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়।

অন্যদিকে, ডিবির আরেকটি দল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ আলমকে ৪০০টি ইয়াবাসহ আটক করে।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩২টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে সচিবকে স্মারকলিপি 

নোয়াখালীতে ১,২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

প্রকাশিত: 12:57:28 pm, Tuesday, 1 September 2026