Dhaka , Thursday, 27 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু fa fa-square কোম্পানীগঞ্জে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ভূমি অফিসের সীমানা প্রাচীরে সংকুচিত হচ্ছে মাস্টার পাড়া সড়ক, এমপির হস্তক্ষেপ কামনা, fa fa-square নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট পৌর ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ, রিভিউর দাবিতে মিছিল fa fa-square নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা, আহত ১ fa fa-square হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক fa fa-square সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ fa fa-square নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু নাছের ওরফে সোহাগ (৪৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত আবু নাছের ওরফে সোহাগ বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কবুতর ব্যাপারী বাড়ির মৃত মো. আবু তাহেরের ছেলে। তিনি বসুরহাট পৌরসভা বহুমুখী সমবায় সমিতির আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হলে সোহাগকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বলেন, সোহাগ ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে কোম্পানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রকাশিত: 08:52:29 pm, Wednesday, 26 August 2026