Dhaka , Monday, 24 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক fa fa-square সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ fa fa-square নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square চৌমুহনীর আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার fa fa-square কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে fa fa-square হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সেনবাগ প্রতিনিধি-

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর জামান (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়ির নতুন বাড়ির পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর জামান ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, জমিতে গরুর খাস কাটার সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংযুক্ত একটি তারে তার পা লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বৈদ্যুতিক পিলার ও সংযোগে ত্রুটি দেখা দেওয়ার পর বিষয়টি মেরামতের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হয়েছিল। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, বৈদ্যুতিক ত্রুটিটি আগে মেরামত করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. খায়ের উল্যাহ আজাদ ভূঁইয়া (আজাদ মাস্টার), সেনবাগ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনির আহম্মদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিহত নুর জামান স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক

সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: 12:51:37 pm, Sunday, 23 August 2026