Dhaka , Monday, 24 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক fa fa-square সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ fa fa-square নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু fa fa-square চৌমুহনীর আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার fa fa-square কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে fa fa-square হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক

হিমেল আহাম্মেদ-নোয়াখালীর খবর

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীতে ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাঈল ও নুমিনা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘুরতে আসার কথা জানান।

পরে এলাকা ছাড়ার জন্য একটি বাস কাউন্টার থেকে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আবারও আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আটক রোহিঙ্গা কিশোর-কিশোরীকে কক্সবাজারের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তারা মূলত ঘুরতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা বর্তমানে বিভিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। আটক দুজনকে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক

নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক

প্রকাশিত: 06:00:44 am, Sunday, 23 August 2026