Dhaka , Tuesday, 20 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square জুলুমের বিপরীতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছি: নাছির উদ্দিন নাছির fa fa-square কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার fa fa-square কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ fa fa-square বসুরহাট দারুল উলূম একাডেমীতে হিফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত fa fa-square বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ fa fa-square নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা fa fa-square কোম্পানীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল আশার আলো কল্যাণ সংস্থা, fa fa-square চাটখিলে ১৭ লাখ টাকা নিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৪ দিন পর কুমিল্লায় উদ্ধার fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান fa fa-square বসুরহাটে দুর্গাপূজা উপলক্ষে ৪০০ সনাতনী নারীকে শাড়ি উপহার দিলেন মেয়রপ্রার্থী রাজন

কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ: মুরগির খামারের নিচে মাছ চাষ বন্ধের দাবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল কাউসার খান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, উপজেলা বিএনপি নেতা আনিসুল হক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক গোলামুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা মুরগির খামারের নিচে মাছ চাষের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব মাছ চাষ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে মৎস্য চাষের বিভিন্ন ক্ষেত্রে ভালো কৃতিত্ব অর্জনকারী একাধিক মৎস্য চাষিকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জুলুমের বিপরীতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছি: নাছির উদ্দিন নাছির

কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ: মুরগির খামারের নিচে মাছ চাষ বন্ধের দাবি

প্রকাশিত: 01:12:12 pm, Sunday, 16 August 2026