1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মাকে গলা কেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার, কোম্পানীগঞ্জে হৃদয়বিদারক বিদায়: ইতালিতে হত্যার শিকার একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন, সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, নোয়াখালীতে হাতেনাতে গ্রেপ্তার ৭ কোম্পানীগঞ্জের তিনজনকে ইতালিতে হত্যা-প্রাণে বেঁচে যাওয়া আমির পেলেন বিশেষ পাসপোর্ট কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে তৃণমূলে আস্থার প্রতীক এম শামসুদ্দিন হায়দার চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক নোয়াখালীতে অটোচালককে ধরে নিয়ে গুলি, টাকা-মোবাইল ছিনতাই

নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পুরাতন একনলা বন্দুক (এলজি), যা ওয়ান শুট্যার গান নামে পরিচিত, উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী শান্তিনগর এলাকার পারভেজ হোসেন (৩১) ও মো. ফয়সাল (২৩)।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়।

এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি পুরাতন একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পারভেজ হোসেন পশ্চিম মাইজদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে এবং মো. ফয়সাল একই এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews