1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মাকে গলা কেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার, কোম্পানীগঞ্জে হৃদয়বিদারক বিদায়: ইতালিতে হত্যার শিকার একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন, সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, নোয়াখালীতে হাতেনাতে গ্রেপ্তার ৭ কোম্পানীগঞ্জের তিনজনকে ইতালিতে হত্যা-প্রাণে বেঁচে যাওয়া আমির পেলেন বিশেষ পাসপোর্ট কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে তৃণমূলে আস্থার প্রতীক এম শামসুদ্দিন হায়দার চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক নোয়াখালীতে অটোচালককে ধরে নিয়ে গুলি, টাকা-মোবাইল ছিনতাই

কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার,

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া ফরাজী বাড়ির ফখরুল ইসলাম (২৫), পিতা মাহফুজুর রহমান সেলিম; নুর ইসলাম (২২), পিতা মাহফুজুর রহমান সেলিম; এবং শরীফ (২৭), পিতা তফজল হক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ২ নম্বর ওয়ার্ডের গ্যাস ফিল্ডের সামনে একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বাদী হাজেরা খাতুন কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর ছেলে ও মামলার সাক্ষীকে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, মারধরের সময় ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় হাজেরা খাতুন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা নং-০১(০৮)২৬ দায়ের করেন। মামলায় ফখরুল ইসলাম, ইমরান, নুর ইসলাম, মাহফুজুর রহমান সেলিম, শরীফ ও মহিনসহ ছয়জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় আসামি ফখরুল ইসলাম, নুর ইসলাম ও শরীফকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নোট: মামলার অভিযোগগুলো এজাহারে বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews