Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের বিষপান,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছেন সজিব আহমেদ (২২) নামে এক যুবক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পথে।

সজিব আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘাট মাঝির বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর সজিব কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে বিষপানের আগে সজিবের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই স্ট্যাটাসে তিনি দাবি করেন, প্রায় আট মাস ধরে সোনাগাজীর এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের বিষয়টি এগোলেও কাবিনের টাকা নিয়ে মতবিরোধ তৈরি হয় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে সজিব আরও দাবি করেন, তার পরিবার কাবিনের পরিমাণ ৬ লাখ টাকা নির্ধারণ করতে চেয়েছিল। অপরদিকে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে ৭ লাখ টাকা দাবি করা হয়। পরে তরুণীর বাবা ৬ লাখ টাকার বেশি কাবিনে সম্মত হলেও তার পরিবার এতে রাজি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে নিজের মৃত্যুর জন্য বাবা কামাল উদ্দিন ও চাচা আনোয়ার হোসেনকে দায়ী করেন সজিব। তবে তার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নোট: ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসের বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চিকিৎসাধীন যুবকের অভিযোগ ও পরিবারের বক্তব্য যাচাই সাপেক্ষে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের বিষপান,

প্রকাশিত: 06:00:09 pm, Tuesday, 11 August 2026