Dhaka , Monday, 21 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square হাতিয়ার জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ fa fa-square সেনবাগে আ’লীগের মিছিল ও ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহার fa fa-square চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার, নোয়াখালীতে ৬ হাজার পিসসহ গ্রেপ্তার ১ fa fa-square কোম্পানীগঞ্জে দরিদ্র ছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির আহ্বান fa fa-square কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা fa fa-square কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত fa fa-square কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা, fa fa-square হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি

নোয়াখালীতে অতিবৃষ্টিতে ৩০৩ কোটি টাকার ফসল ক্ষতি, বিপাকে ৩৮ হাজারের বেশি কৃষক

অতিবৃষ্টির কারণে নোয়াখালীর ৯টি উপজেলায় ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত জেলায় মোট ৩৫৭৭.৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩৮ হাজার ৫৬৪ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৩০৩ কোটি ৫০ লাখ ৭ হাজার ৮৭২ টাকা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে জেলার ৩১ হাজার ৪৯৬ হেক্টর জমির মধ্যে ৬ হাজার ৪৫৬ হেক্টর আউশ ধান নষ্ট হয়েছে। এতে ৪ হাজার ৩০৪ জন কৃষকের প্রায় ২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ ছাড়া জেলার ২ হাজার ৭৩২ হেক্টর আমনের বীজতলার মধ্যে ১ হাজার ৫৩৬ হেক্টর সম্পূর্ণ এবং ৩৮৪ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২১ হাজার ৫৫০ জন কৃষকের প্রায় ৭৯ কোটি ৮ লাখ ৭ হাজার ৮৭২ টাকা ক্ষতি হয়েছে।

গ্রীষ্মকালীন সবজির ৪ হাজার ৮১২ হেক্টর জমির মধ্যে ৫৭০ হেক্টর সম্পূর্ণ এবং ৩৮০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১২ হাজার ৫১০ জন কৃষকের প্রায় ১৮ কোটি ৮১ লাখ টাকা ক্ষতি হয়েছে।

জেলার ৯ হাজার ১৫ হেক্টর ফলবাগানের মধ্যে ১২ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৯০ জন কৃষকের প্রায় ২৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এদিকে ৭৮ হেক্টর মরিচের জমির মধ্যে ৪ হেক্টর সম্পূর্ণ এবং ৪ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১১০ জন কৃষকের প্রায় ৭৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।

অতিবৃষ্টির প্রভাবে স্থানীয় কাঁচাবাজারেও এর প্রভাব পড়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে সবজির দাম বেড়েছে এবং কাঁচা মরিচ প্রতি কেজি প্রায় ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর জানান, ১৪ জুলাই পর্যন্ত অতিবৃষ্টিতে বৃষ্টির পানিতে নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে অতিবৃষ্টিতে ৩০৩ কোটি টাকার ফসল ক্ষতি, বিপাকে ৩৮ হাজারের বেশি কৃষক

প্রকাশিত: 05:39:57 am, Sunday, 2 August 2026