ঢাকাFriday , 31 July 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে পালাল সন্ত্রাসী রায়হান, ‘দোজখ দেখে ফেলেছে’ মন্তব্য চট্টগ্রামের এসপির

Link Copied!

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার সহযোগী হিসেবে পরিচিত রায়হানকে ধরতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ডেভিড ইমনকে গ্রেপ্তার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, “রায়হানকে ধরতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছিল। একটি বাড়িতে অবস্থান করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। সে জাহান্নাম দেখেনি, তবে দোজখ দেখে ফেলেছে।”
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

পুলিশের তথ্য অনুযায়ী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে রায়হানের সম্পৃক্ততার তথ্য রয়েছে। এসব এলাকায় সংঘটিত হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের ঘটনায় তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এসপি মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, সন্ত্রাসী চক্রগুলোর শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে এবং অনেক ক্ষেত্রে বিদেশ থেকেও এসব কার্যক্রম পরিচালিত হয়। তবে গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব নেটওয়ার্ক ভেঙে দেওয়া হচ্ছে।

ডেভিড ইমন গ্রেপ্তারের খবর প্রকাশ্যে চলে আসায় অভিযানের গোপনীয়তা কিছুটা ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এতে অনেক অপরাধী আগেই সতর্ক হয়ে অবস্থান পরিবর্তন করেছে। তবুও রায়হানসহ পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসপি।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের অবস্থান কঠোর। অপরাধ করে কেউ পার পাবে না। সন্ত্রাসীদের সহযোগী, অস্ত্রের উৎস এবং পুরো নেটওয়ার্ক শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: