Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের ফজল ব্যাপারী বাড়ির পশ্চিম পাশে কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট সংলগ্ন একটি ময়লার বাগাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নুর মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই তিনি নিখোঁজ হন। ওই দিন তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। পরে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন এবং এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ময়লার বাগাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: 03:40:44 pm, Monday, 27 July 2026