Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

প্রসবের সময় শিশুর পায়ের হাড় ভাঙার অভিযোগ চাটখিল নরমাল ডেলিবারি হাসপাতাল এর বিরুদ্ধে

নোয়াখালীর চাটখিলে একটি বেসরকারি হাসপাতালে প্রসবের সময় নবজাতকের বাম পায়ের উরুর হাড় ভেঙে যাওয়ার অভিযোগ এনে হাসপাতালটির পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা।

অভিযোগকারী মো. ইয়াকুব চৌধুরী (৪০) সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের বাসিন্দা। তিনি চাটখিল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২২ জুন ২০২৬ সকালে তার স্ত্রী স্বর্ণা (২০)-কে প্রসবের জন্য চাটখিল দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতাল (প্রা.)-এ ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রসবে একটি পুত্রসন্তানের জন্ম হয়। পরে মা ও নবজাতককে বাড়িতে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, বাড়িতে নেওয়ার পর থেকেই নবজাতকটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে গত ২৫ জুলাই ২০২৬ চাটখিলের একটি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটির বাম পায়ের উরুর হাড় ভেঙে গেছে।
শিশুটির বাবার দাবি, প্রসবকালীন সময়ে হাসপাতালের চিকিৎসক বা নার্সদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালের পরিচালক মো. ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে হাসপাতাল ম্যানেজার জানান আমরা আলোচনা করে একটা সমাধান করবো । আলাপ আলোচনা চলমান,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

প্রসবের সময় শিশুর পায়ের হাড় ভাঙার অভিযোগ চাটখিল নরমাল ডেলিবারি হাসপাতাল এর বিরুদ্ধে

প্রকাশিত: 03:18:51 pm, Monday, 27 July 2026