Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক, স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানারহাট জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সিএনজি চালক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও চলাচলকারী যাত্রীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় এক বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ছোট-বড় দুর্ঘটনাও নিয়মিত ঘটছে। ফলে সড়কটি বর্তমানে কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।

তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ভারী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

বক্তাদের অভিযোগ, বালুবাহী ভারী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে নতুন নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

তাই শুধু সংস্কার করলেই হবে না, সড়ক রক্ষায় বালুবাহী ট্রাকের নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটির স্থায়ী সংস্কার নিশ্চিত করার জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক, স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 11:24:49 am, Friday, 24 July 2026