Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

ফেসবুকে ছবি-ভিডিও ব্যবহার করে অপপ্রচার, কোম্পানীগঞ্জ থানায় কলেজ ছাত্রীর লিখিত অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কলেজ ছাত্রীর ছবি ও ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী জেসমিন আক্তার (২০) কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জেসমিন আক্তার উপজেলার পেশকারহাট এলাকার বাসিন্দা এবং ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লারে কাজ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে কয়েকজন ব্যক্তি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ, কর্মস্থলে যাতায়াতে বাধা সৃষ্টি এবং বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, তাদের উদ্দেশ্য সফল না হওয়ায় অভিযুক্তরা এলাকায় ও বাজারে তার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালায়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে তিনি ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, “Triggered Basurhat” নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ও ভিডিও ব্যবহার করে তার নামে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

ওই পোস্টে বিভিন্ন ব্যক্তি আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ভুক্তভোগীর আশঙ্কা, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে তার সামাজিক জীবন, ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক অবস্থার ওপর আরও গুরুতর প্রভাব পড়তে পারে।

পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের পরামর্শে তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, কারও অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, মানহানিকর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের ঘটনায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিশেষ করে, অনলাইনে কারও সম্মানহানি, পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা ক্ষতিকর তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

পাশাপাশি, ঘটনার প্রকৃতি অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধির মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ভীতি সৃষ্টির সংশ্লিষ্ট ধারাও প্রযোজ্য হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

ফেসবুকে ছবি-ভিডিও ব্যবহার করে অপপ্রচার, কোম্পানীগঞ্জ থানায় কলেজ ছাত্রীর লিখিত অভিযোগ

প্রকাশিত: 11:10:17 am, Friday, 24 July 2026