Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

চাটখিলে ভাতিজার গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, চাচী পলাতক,

  • চাট
  • প্রকাশিত: 06:05:42 am, Thursday, 23 July 2026
  • 22 বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ওমান প্রবাসীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত প্রবাসীকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্যাদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত প্রবাসী মো. জুয়েল প্রায় এক মাস আগে ওমান থেকে দেশে ফেরেন।
অভিযোগ রয়েছে, এ সময় তার মৃত চাচা মনির হোসেনের স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে তাদের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে জুয়েলের অন্যত্র বিয়ের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ।

জুয়েলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত জেসমিন আক্তার বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থান জানা যায়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এবং মামলা সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে হালনাগাদ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

চাটখিলে ভাতিজার গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, চাচী পলাতক,

প্রকাশিত: 06:05:42 am, Thursday, 23 July 2026