Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সাংবাদিকের নাম ও ছবি বিকৃত করে অপপ্রচার চালানো এবং প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল ইসলাম কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও, পোস্ট দেওয়ার পরপরই উপজেলার নয়নপুর এলাকার মো. সুমন, মোহন (প্রকাশ ঠোঁট কাটা মোহন) ও মহিন নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক কাননের নাম ও ছবি বিকৃত করে বিভিন্ন পোস্ট প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে সুমন ও মোহন নিজেদের যুবদলের পরিচয় দিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও এতিমের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, মহিন আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় একটি সশস্ত্র গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিল এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক বলে দাবি করা হয়েছে। অপরদিকে হাফিজুর রহমান শাওন অভিযুক্তদের করা আপত্তিকর পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিজের টাইমলাইনে শেয়ার করে অপপ্রচারে সহায়তা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক কামরুল ইসলাম কানন বলেন, এসব অপপ্রচার ও কুৎসা রটনার কারণে তাঁর দুই দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাটখিল থানা পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: 12:09:37 pm, Tuesday, 21 July 2026