ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে রক্তাক্ত সংঘর্ষ, মুখোমুখি এনসিপি-ঠিকাদারি পক্ষ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

উভয় পক্ষের ৬ জন আহত; নিম্নমানের কাজের অভিযোগ এনসিপির, অভিযোগ অস্বীকার ঠিকাদারি পক্ষের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রধান সড়কের নির্মাণকাজের মান নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের আদালত ভবনসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির, সুখচর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব ইসমাইল ও এনসিপি নেতা হৃদয়। অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম এবং কর্মচারী নাহিদ ও সোহরাব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে হাতিয়ার ১১ কিলোমিটার প্রধান সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে মেসার্স জামাল ইঞ্জিনিয়ারিং। প্রকল্পটির কাজ শুরুর পর থেকেই নির্মাণমান নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। এ নিয়ে এর আগেও কয়েক দফা কাজ বন্ধ থাকার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আদালত ভবনের সামনে সড়কের গাইড ওয়ালের ঢালাইয়ের কাজ চলাকালে এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির ও সদস্য সচিব ইসমাইল নির্মাণকাজে ত্রুটির অভিযোগ তুলে আপত্তি জানান।

এ সময় ঘটনাস্থলে থাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদের ছোট ভাই রুবেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, প্রায় তিন মাস আগে সড়কের কাজ শুরু হয়েছে। এর আগেও এনসিপির নেতারা ত্রুটির অভিযোগ তুলে কয়েকবার কাজ বন্ধ করে দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা কোনো ত্রুটি প্রমাণ করতে পারেননি। তাঁর দাবি, স্থানীয় জনগণ দ্রুত কাজ শেষ করতে চান।

কিন্তু বারবার বাধা দেওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে। শনিবারও টাকার দাবিতে কাজ বন্ধের চেষ্টা করা হলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে টাকার দাবির অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

অন্যদিকে এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দুর্বল গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কার্যকর ব্যবস্থা নেননি।

পরে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বললে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নোয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ সুমন বলেন, একই গাইড ওয়াল নিয়ে দুই দিন আগেও অভিযোগ উঠেছিল।

পরে অধিদপ্তরের নির্দেশে পুরোনো ইট পরিবর্তন করে নতুন ইট দিয়ে কাজ শুরু করা হয়েছে। তাই একই বিষয় নিয়ে নতুন করে আপত্তি তোলার যৌক্তিকতা নেই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: