Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে ডিবির অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় খোকা মিয়ার বাড়ির দক্ষিণ পাশের একটি কাচারি ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, কুতুবপুর ইউনিয়নের জহির উদ্দিন বেপারী বাড়ি এলাকার মো. জসিম উদ্দিন (৩২), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার ইয়াছিন আরাফাত (৪২) এবং মহিন উদ্দিন সোহেল (৩৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে ডিবির অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার,

প্রকাশিত: 06:15:05 pm, Saturday, 18 July 2026