Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

বাঁশখালীর বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে নোয়াখালীর সেচ্চাসেবী সংগঠন ‘উই ফর ইউ’

বৃহত্তর নোয়াখালীর সুনামধন্য মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ (রেজি. নং-নোয়া ৮২৬/১৬)-এর উদ্যোগে এবং সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় উই ফর ইউ-এর একটি স্বেচ্ছাসেবক দল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল মাহমুদ, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন সৈকত ও জাকির হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শিবলু, সদস্য আমির হোসেন জাহিদ, রেদোয়ান ও নোমান।

এছাড়া উই ফর ইউ ঢাকা ইউনিটের সভাপতি আল আমিন বাপ্পি, সাধারণ সম্পাদক হাসান রাজা, নারায়ণগঞ্জ ইউনিটের সভাপতি এস আই রাসেল, সাধারণ সম্পাদক আবিরসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে উই ফর ইউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

বাঁশখালীর বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে নোয়াখালীর সেচ্চাসেবী সংগঠন ‘উই ফর ইউ’

প্রকাশিত: 05:36:51 pm, Saturday, 18 July 2026