Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মো. মাহি নামে পাঁচ বছরের এক শিশুর।

শুক্রবার দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের ঘটনা এটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি চোরা খাল থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

নিহত মাহি একই গ্রামের বাসিন্দা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. মামুনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মে মাসে মাহির পরিবার মোল্লা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে গ্রামটি জোয়ারের পানিতে প্লাবিত। শুক্রবার দুপুরে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশী বেলাল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: 10:28:43 am, Saturday, 18 July 2026