ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে হাতিয়া উন্নয়ন ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
জুলাই ১৭, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াকে নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা এবং উপকূলীয় মানুষের জীবন-সম্পদ ও বসতভিটা সুরক্ষায় টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাতিয়া উন্নয়ন ফোরাম।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী হাফেজ জামিলুদ্দীন। বক্তারা হাতিয়ার চলমান নদীভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনের সমন্বয়কারী তরুন লেখক ও হাতিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবীদ হাতিয়া উন্নয়ণ ফোরামের সভাপতি এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম,সামাজিক সংগঠক মো. আবদুর রব জুয়েল,ছাত্রনেতা মো. আশিকুন ইসলাম নোমান, ১ নং হরণী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা তারিফুল মাওলা,শ্রমিক নেতা ওমর ফারুক,হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শিক্ষার্থী আতিকুল ইসলাম রোহান, হাদিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, মেঘনার অব্যাহত ভাঙনে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতি বছর অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান না হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে।

তারা অবিলম্বে নদীভাঙন রোধে বিজ্ঞানসম্মত ও টেকসই ব্লকবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনের আয়োজক হাতিয়া উন্নয়ন ফোরাম জানায়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: