ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ফুটবল খেলা দেখতে গিয়ে কথা কাটাকাটি কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সদর উপজেলা প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মাঠে ফুটবল খেলা দেখার সময় এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত নাজমুল হাসান সিয়াম (১৭) উপজেলার দুর্গানগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিয়ামের বাবা নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার ছেলে স্কুল মাঠে ফুটবল খেলা দেখছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে ইয়ামিন, রিপন, সিফাত ও রাহিম নামে চার কিশোর তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, ছুরির আঘাত সিয়ামের পিঠের গভীরে ঢুকে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তার অভিযোগ, হামলাকারীরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সিয়ামের পিঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: