ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সিঁড়ি থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের মো. জয়নালের ছেলে।

তিনি স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রতিবেশী জাহিদ হোসেন সাহেদ জানান, দুপুরের খাবার খেয়ে বসতঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। বিকেল আনুমানিক ৩টার দিকে ঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যায়।

স্বজনদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে জিহাদের দাফন সম্পন্ন করা হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ঘটনাটি নিহতের পরিবার পুলিশকে জানায়নি।

তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: