ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কাল গায়ে হলুদ, পরশু বিয়ে: নোয়াখালীতে আজ কিশোরীর আত্মহত্যা

চাটখিল প্রতিনিধি-
জুলাই ১, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামে বিয়ের আয়োজনের মধ্যেই এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া (১৬) ওই গ্রামের শাকসবজি ব্যবসায়ী রায়হানের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার গায়ে হলুদের অনুষ্ঠান এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমাইয়ার শৈশবে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করলে সুমাইয়া বাবার সঙ্গেই বসবাস করে আসছিল।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি।

চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: