Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থ বছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, সুপেয় পানি ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রাধিকার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

উন্নত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, চাপ্রাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের মৌলিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং সর্বস্তরের নাগরিকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগরে পরিণত করা সম্ভব হবে।
ঘোষিত বাজেটে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং বসুরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থ বছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: 12:19:19 pm, Wednesday, 1 July 2026