ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ধূমপানে নিষেধ করায় নোয়াখালীতে ‘হেলমেট বাহিনীর’ এলোপাতাড়ি গুলি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট পরা একদল যুবকের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের রেদোয়ান (২০), রাশেদ (২২) ও তাদের সঙ্গে থাকা কয়েকজন যুবক নোয়াগাঁও চৌরাস্তা মোড়ে ধূমপান করছিলেন।

এ সময় স্থানীয় লোকজন বয়োজ্যেষ্ঠদের সামনে ধূমপান করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এরই জেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেদোয়ান ও রাশেদের নেতৃত্বে ৫ থেকে ৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৮ থেকে ১০ জন যুবক ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

পরে তারা গুলি করতে করতে দেওটি ইউনিয়নের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুলিবিদ্ধ আশিক (২২) ও নাঈম হাসান (১৯)-কে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স কামাল হোসেন জানান, আশিকের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে এবং নাঈম হাসানের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে দুজনই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তল্লাশি চালিয়ে একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: