Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: কোম্পানীগঞ্জ বসুরহাটে দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুইটি হোটেলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেলটির রান্নাঘরের ভেতর উন্মুক্ত টয়লেট থাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আদালত উল্লেখ করেন।
একই অভিযানে কবিরহাট রোডের বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে একই আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, জরিমানাকৃত দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ঘটনাস্থলেই নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: কোম্পানীগঞ্জ বসুরহাটে দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 06:40:29 pm, Thursday, 25 June 2026