ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের উদ্যোগে নদীভাঙন রোধে ৩০০ জিও ব্যাগ পেল দুই ইউনিয়ন

হিমেল আহাম্মেদ
জুন ২৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে ৩০০ জিও ব্যাগ বরাদ্দ, সরকারের কাছে আরও ১০ কোটি টাকার দাবি এমপি ফখরুল ইসলামের

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার নদীভাঙন রোধে ৩০০টি জিও ব্যাগ (বড় টিউব) বরাদ্দ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (২৪ জুন) চরপার্বতী ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২০০টি জিও ব্যাগ গ্রহণ করেন উপজেলা বিএনপি নেতা ও চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হক মিলন মেম্বার। একইসঙ্গে চরহাজারী ইউনিয়নের জন্য আরও ১০০টি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা এবং সরকারি ব্যবস্থাপনায় আরও আড়াই লাখ টাকা বরাদ্দ দেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩০০টি ছোট জিও ব্যাগ সরবরাহ করে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম চলমান রাখা হয়েছে।
এদিকে চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দীর্ঘমেয়াদি নদীভাঙন সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে দুই ইউনিয়নের জন্য ৫ কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে ডিও (D.O.) লেটার পাঠিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
স্থানীয়দের আশা, দ্রুত অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ এলাকার নদীভাঙন নিয়ন্ত্রণে এনে জনপদ, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সম্ভব হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: