Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে র‌্যাব পরিচয় দেওয়া ভুয়া সদস্য গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। এভাবে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে র‌্যাব পরিচয় দেওয়া ভুয়া সদস্য গ্রেফতার

প্রকাশিত: 07:18:50 pm, Monday, 22 June 2026