ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সংবাদপত্র সম্পাদকের অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

হিমেল আহাম্মেদ
জুন ২০, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ এবং অব্যাহত প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন জাবেদ আলম কিরণ। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তার দাবি, প্রায় দুই বছর আগে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে ওই চক্রের একজন সদস্য তার কাছ থেকে টাকা ধার নেন।

পরে পাওনা টাকা ফেরত চাইলে ওই ব্যক্তি সংঘবদ্ধ চক্রটির সঙ্গে যোগসাজশ করে ২০২৫ সালের শুরুতে তাকে ঢাকা থেকে অপহরণ করে দুই দিন আটকে রাখে।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে তার গাড়িচালকের সঙ্গে আঁতাত করে অজ্ঞাতসারে গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়। এর মাধ্যমে ঢাকা, সোনাইমুড়ীসহ বিভিন্ন স্থানে তার গতিবিধি অনুসরণ করে একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছে।

জাবেদ আলম কিরণের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ওই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে, তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে অপপ্রচার চালানোর পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

তিনি জানান, এসব ঘটনার বিষয়ে গত ডিসেম্বর মাসে সোনাইমুড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে যে কোনো সময় তার এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি হতে পারে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: